শেরপুর     বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
 ‍SherpurTimes24

শেরপুরে বসতঘরে বৃদ্ধের কবর, ডিসির উদ্যোগে স্থানান্তর

ছবি : প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদী উপজেলার শালমারা গ্রামে দাফনের জন্য আলাদা জায়গা বা কবরস্থান না থাকায় নিজেদের বসতঘরের ভেতরেই করিম মিয়া (৭০) নামের এক বৃদ্ধকে দাফন করেন তার পরিবারের সদস্যরা। ঘরের টিনের বেড়া খুলে সেখানে কবর দেওয়া হয় আব্দুল করিম মিয়াকে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন জানান, ঘরের ভিতরে মরদেহ দাফনের তথ্যটি জানতে পেরে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদকে বিষয়টি সরেজমিনে গিয়ে দেখার নির্দেশনা দেওয়া হয়। পরবর্তীতে নিহতের স্বজনদের সাথে কথা বলে ও স্থানীয় নাগরিক এবং স্থানীয় সংসদ সদস্যের সাথে আলোচনা করা হয়। সবার সাথে আলোচনা করে ৫ শতাংশ জমি জেলা প্রশাসনের পক্ষ হতে ক্রয় করা হয় এবং স্থানীয় একজন আরও ৫ শতাংশ জমি দান করেন গোরস্থানের জন্য। সেই ওয়াকফকৃত কবরস্থানে ধর্মীয় রীতি অনুযায়ী মরদেহটি দাফনের ব্যবস্থা করা হয়।

নিহত করিম মিয়া শ্রীবরদী উপজেলার তাতিহাটি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শালমারা গ্রামের বাসিন্দা। 

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আরও বলেন, পরিবারটি অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। তাই মানবিক দিক বিবেচনায় নিহত করিম মিয়ার ছেলেকে আয় উপার্যনের জন্য একটি ইজিবাইক দেওয়া হবে। 

সুত্রে জানা যায়, রোববার (২৫ অক্টোবর) দুপুর ২টার দিকে তিনি মারা যান। সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টার দিকে নিজেদের বসতঘরের ভেতরে তাকে দাফন করা হয়।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

শেরপুরে বসতঘরে বৃদ্ধের কবর, ডিসির উদ্যোগে স্থানান্তর

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

শেরপুরের শ্রীবরদী উপজেলার শালমারা গ্রামে দাফনের জন্য আলাদা জায়গা বা কবরস্থান না থাকায় নিজেদের বসতঘরের ভেতরেই করিম মিয়া (৭০) নামের এক বৃদ্ধকে দাফন করেন তার পরিবারের সদস্যরা। ঘরের টিনের বেড়া খুলে সেখানে কবর দেওয়া হয় আব্দুল করিম মিয়াকে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন জানান, ঘরের ভিতরে মরদেহ দাফনের তথ্যটি জানতে পেরে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদকে বিষয়টি সরেজমিনে গিয়ে দেখার নির্দেশনা দেওয়া হয়। পরবর্তীতে নিহতের স্বজনদের সাথে কথা বলে ও স্থানীয় নাগরিক এবং স্থানীয় সংসদ সদস্যের সাথে আলোচনা করা হয়। সবার সাথে আলোচনা করে ৫ শতাংশ জমি জেলা প্রশাসনের পক্ষ হতে ক্রয় করা হয় এবং স্থানীয় একজন আরও ৫ শতাংশ জমি দান করেন গোরস্থানের জন্য। সেই ওয়াকফকৃত কবরস্থানে ধর্মীয় রীতি অনুযায়ী মরদেহটি দাফনের ব্যবস্থা করা হয়।

নিহত করিম মিয়া শ্রীবরদী উপজেলার তাতিহাটি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শালমারা গ্রামের বাসিন্দা। 

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আরও বলেন, পরিবারটি অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। তাই মানবিক দিক বিবেচনায় নিহত করিম মিয়ার ছেলেকে আয় উপার্যনের জন্য একটি ইজিবাইক দেওয়া হবে। 

সুত্রে জানা যায়, রোববার (২৫ অক্টোবর) দুপুর ২টার দিকে তিনি মারা যান। সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টার দিকে নিজেদের বসতঘরের ভেতরে তাকে দাফন করা হয়।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত