শেরপুর     বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
 ‍SherpurTimes24

শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত

শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত
ছবি: প্রতিনিধি

শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের দিকপাড়া গ্রামের শেরপুর-জামালপুর সড়কের পাশের একটি বাজার এলাকা থেকে এবার ধুম কাছিম উদ্ধার করে পরে তা জলাশয়ে অবমুক্ত করা হয়েছে। গত সোমবার (২৬ অক্টোবর) রাতে আমতলী বাজারের একটি দোকানের পিছনে এ কাছিমটি দেখতে পেয়ে ওই গ্রামের আলিম পরীক্ষার ফলপ্রার্থী মো. সাইদুর রহমান সিয়াম এটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। সিয়াম দিকপাড়া গ্রামের মো. দুলাল উদ্দিনের ছেলে। পরে সিয়াম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুর, শেরপুর বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইন  এর নির্বাহী পরিচালক ও জ্যেষ্ঠ সাংবাদিক মো. মুগনিউর রহমান মনিকে খবর দিলে তাঁরা ঘটনাস্থলে পৌছে ধুম কাছিমটিকে জলাশয়ে অবমুক্ত করেন।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুরের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. আব্দুল্লাহ আল আমিন জানান, উদ্ধার হওয়া ধুম কাছিমটির ইংরেজী নাম পিকক মার্কড সফটশেল টার্টল। এরা নিশাচর। জলচর, কম আক্রমনাত্মক। এরা সর্বভুক; শামুক, কেচো, চিংড়ি, মাছ, ব্যাঙ, মরা-পচা প্রাণী, কীটপতঙ্গের লার্ভা, জলজ উদ্ভিদ ইত্যাদি খায়। এদের আবাস নদী, হ্রদ, পুকুর ও খাদ। এদের সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।

শেরপুরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার জানান, দেশে কচ্ছপের বেশ কয়েকটি প্রজাতি রয়েছে। নানা কারণে এদের সংখ্যা আশংকাজনক হারে কমে যাচ্ছে। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০২৬ এর তপসীল ১ (খ) অনুযায়ী কচছপ সংরক্ষিত প্রাণী। তাই এটির শিকার, হত্যা বা এর কোনো ক্ষতিসাধন করা ২০২৬ এর ধারা ৪১ (৩) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত