‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—প্রতিপাদ্য সামনে রেখে শেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস–২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষ মহারশীতে আয়োজিত আলোচনা সভায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, ট্রাফিক আইন মেনে চলা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম কমল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস এবং শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালক, যাত্রী ও পথচারীসহ সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সড়ক পরিবহন আইন মেনে চলা, বেপরোয়া গতিতে গাড়ি চালানো পরিহার এবং সড়কে পারস্পরিক সচেতনতা ও সহনশীলতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তাঁরা। বক্তারা আরও বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি। এ ক্ষেত্রে ট্রাফিক আইন মেনে চলা এবং সড়কে দায়িত্বশীল আচরণের বিকল্প নেই।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন