শেরপুর     বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
 ‍SherpurTimes24

শেরপুর সদর উপজেলার ৫০ হাজার শিশু পাবে হামের টিকা

ছবি : প্রতিনিধি

আগামী ২০ এপ্রিল থেকে শেরপুরে হামের টিকা দেয়ার কার্যক্রম শুরু হবে। ৬ মাস থেকে ৫ বছর পর্যন্ত সকল শিশু এক ডোজ হামের টিকা পাবে। শেরপুর সদর উপজেলার ১৪ টি ইউনিয়নে প্রায় ৫০ হাজার শিশুকে এই টিকা দেয়া হবে। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোবারক হোসেন জানান, গ্রাম পর্যায়ে প্রতিটি টিকা কেন্দ্রে ১ দিন করে হামের টিকা কার্যক্রম পরিচালিত হবে। এছাড়া জেলা সদর হাসপাতালে প্রতিদিন টিকা দেয়া হবে। পৌরসভার মহল্লায় মহল্লায় একইভাবে টিকা দেয়া হবে। ১০ মে পর্যন্ত এই হামের টিকা দেয়ার কার্যক্রম চলবে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

শেরপুর সদর উপজেলার ৫০ হাজার শিশু পাবে হামের টিকা

প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

featured Image

আগামী ২০ এপ্রিল থেকে শেরপুরে হামের টিকা দেয়ার কার্যক্রম শুরু হবে। ৬ মাস থেকে ৫ বছর পর্যন্ত সকল শিশু এক ডোজ হামের টিকা পাবে। শেরপুর সদর উপজেলার ১৪ টি ইউনিয়নে প্রায় ৫০ হাজার শিশুকে এই টিকা দেয়া হবে। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোবারক হোসেন জানান, গ্রাম পর্যায়ে প্রতিটি টিকা কেন্দ্রে ১ দিন করে হামের টিকা কার্যক্রম পরিচালিত হবে। এছাড়া জেলা সদর হাসপাতালে প্রতিদিন টিকা দেয়া হবে। পৌরসভার মহল্লায় মহল্লায় একইভাবে টিকা দেয়া হবে। ১০ মে পর্যন্ত এই হামের টিকা দেয়ার কার্যক্রম চলবে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত