শেরপুর     বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
 ‍SherpurTimes24

শ্রীবরদীতে হাতির পায়ে মৎস্য খামারের বাঁধ ভেঙে প্রায় ৭-৮ লক্ষ টাকার মাছের ক্ষতি

ছবি : প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীতে বন্যহাতির পায়ের চাপে মৎস্য খামারের বাঁধ ভেঙে প্রায় ৭-৮ লক্ষ টাকার মাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন মৎস্য খামারের মালিক এনামুল হক।  এতেকরে এলাকায় উদ্বেগ ও হতাশা দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর রাতে ময়মনসিংহ বন বিভাগের বালিজুড়ি রেঞ্জের পাশে খৃষ্টানপাড়া এলাকায় বন্যহাতির চলাচলের সময় মৎস্য খামারের বাঁধ ভেঙে যায়। এ ঘটনায়  খামারের পানি বেরিয়ে যাওয়ায় বিপুল পরিমাণ মাছ ঝর্নার পানিতে ভেসে যায়। এতে খামারে থাকা বিভিন্ন প্রজাতির মাছের ব্যাপক ক্ষতি হয়। প্রাথমিক ক্ষতির পরিমাণ প্রায় ৭-৮ লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত মৎস্য খামারি এনামুল হক জানান, দীর্ঘদিন ধরে পরিশ্রম ও অর্থ বিনিয়োগ করে মাছ চাষ করেছিলাম। কিন্তু বন্যহাতির পায়ে খামারের  বাঁধ ভেঙে যাওয়ায় আমার মৎস্য খামারের প্রায় ৭-৮ লক্ষাধিক টাকার মাছ ঝর্নার পানিতে ভেসে গেছে এবং এলাকার লোকজন ধরে নিয় গেছে। এতেকরে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। বর্তমানে আমার অবস্থা খুবই সুচনীয়।

বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা রাতুল সাহা জানান হাতি বর্তমানে খৃষ্টানপাড়া এলাকায় অবস্থান করছে। বর্তমানে ফসলের কোন ক্ষতি হয় নাই। তবে একজন মৎস্য খামারির খামারের পাড় ভেঙে ফেলেছে। এতেকরে সে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার বিট কর্মকর্তা খামার পরিদর্শন করেছে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

শ্রীবরদীতে হাতির পায়ে মৎস্য খামারের বাঁধ ভেঙে প্রায় ৭-৮ লক্ষ টাকার মাছের ক্ষতি

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

শেরপুরের শ্রীবরদীতে বন্যহাতির পায়ের চাপে মৎস্য খামারের বাঁধ ভেঙে প্রায় ৭-৮ লক্ষ টাকার মাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন মৎস্য খামারের মালিক এনামুল হক।  এতেকরে এলাকায় উদ্বেগ ও হতাশা দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর রাতে ময়মনসিংহ বন বিভাগের বালিজুড়ি রেঞ্জের পাশে খৃষ্টানপাড়া এলাকায় বন্যহাতির চলাচলের সময় মৎস্য খামারের বাঁধ ভেঙে যায়। এ ঘটনায়  খামারের পানি বেরিয়ে যাওয়ায় বিপুল পরিমাণ মাছ ঝর্নার পানিতে ভেসে যায়। এতে খামারে থাকা বিভিন্ন প্রজাতির মাছের ব্যাপক ক্ষতি হয়। প্রাথমিক ক্ষতির পরিমাণ প্রায় ৭-৮ লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত মৎস্য খামারি এনামুল হক জানান, দীর্ঘদিন ধরে পরিশ্রম ও অর্থ বিনিয়োগ করে মাছ চাষ করেছিলাম। কিন্তু বন্যহাতির পায়ে খামারের  বাঁধ ভেঙে যাওয়ায় আমার মৎস্য খামারের প্রায় ৭-৮ লক্ষাধিক টাকার মাছ ঝর্নার পানিতে ভেসে গেছে এবং এলাকার লোকজন ধরে নিয় গেছে। এতেকরে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। বর্তমানে আমার অবস্থা খুবই সুচনীয়।

বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা রাতুল সাহা জানান হাতি বর্তমানে খৃষ্টানপাড়া এলাকায় অবস্থান করছে। বর্তমানে ফসলের কোন ক্ষতি হয় নাই। তবে একজন মৎস্য খামারির খামারের পাড় ভেঙে ফেলেছে। এতেকরে সে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার বিট কর্মকর্তা খামার পরিদর্শন করেছে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত