শেরপুর সদর উপজেলার বাগড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন। এ সময় তিনি বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি ও সার্বিক শিক্ষার পরিবেশ ঘুরে দেখেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিদ্যালয় পরিদর্শনকালে জেলা প্রশাসক শ্রেণিকক্ষে পাঠদানের মান, শিক্ষার্থীদের উপস্থিতি এবং বিদ্যালয়ের অবকাঠামোগত সুবিধাদি পর্যবেক্ষণ করেন।
পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশ এবং আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ বিদ্যালয়ে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি এবং একঝাঁক মেধাবী শিক্ষার্থী জেলা প্রশাসককে মুগ্ধ করে। পরিদর্শন শেষে শিক্ষার্থীদের উৎসাহিত করতে তাদের হাতে উপহার হিসেবে ফুটবল তুলে দেন জেলা প্রশাসক।

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন