শেরপুর     রোববার, ০৮ নভেম্বর ২০২৬
 ‍SherpurTimes24

শেরপুর সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

ছবি : প্রতিনিধি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে শেরপুর সরকারি কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কলেজ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় কলেজে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর খাজা মো. জিয়াউল হক। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মো. আক্রাম হোছাইন এবং শিক্ষক পরিষদের সম্পাদক ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আজহারুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা বিভাগের প্রধান ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মমিনুল ইসলাম।

আলোচনা সভায় বক্তব্য দেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল কাদের, দর্শন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মোখলেছুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আল-আমিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক সাইদুর রহমান এবং শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান ইসলাম রাব্বি।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর শিব শংকর কারুয়া ও প্রাণিবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর সাহানা আক্তারসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

শেরপুর সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে শেরপুর সরকারি কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কলেজ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় কলেজে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর খাজা মো. জিয়াউল হক। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মো. আক্রাম হোছাইন এবং শিক্ষক পরিষদের সম্পাদক ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আজহারুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা বিভাগের প্রধান ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মমিনুল ইসলাম।

আলোচনা সভায় বক্তব্য দেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল কাদের, দর্শন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মোখলেছুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আল-আমিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক সাইদুর রহমান এবং শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান ইসলাম রাব্বি।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর শিব শংকর কারুয়া ও প্রাণিবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর সাহানা আক্তারসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত