প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ গ্রামপুলিশ হিসেবে পুরস্কার ও সনদপত্র নিয়েছেন শেরপুর জেলার মো. মজনু মিয়া। ৭ নভেম্বর শনিবার দুপুরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে রাজধানী ঢাকার তেজগাঁও জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত গ্রাম পুলিশদের মহাসমাবেশে প্রধানমন্ত্রী এ পুরস্কার তুলে দেন। মজনু সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের গ্রামপুলিশ হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি পর্যায়ক্রমে উপজেলা ও জেলাতে শ্রেষ্ঠ গ্রামপুলিশ নির্বাচিত হন।
এদিকে মজনু মিয়ার এই অর্জনে তাকে অভিনন্দন জানিয়েছেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফা সিদ্দিকা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিকসহ বিভিন্ন মহল।
প্রশাসক ফরিদা ইয়াসমিন জানান, গ্রামপুলিশ মজনু মিয়ার এই অর্জনের জন্য জেলা প্রশাসন ও শেরপুরবাসী গর্বিত এবং আনন্দিত।

রোববার, ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন