শেরপুর     মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
 ‍SherpurTimes24

বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে এক যুবককে কারাদণ্ড

ছবি : প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে  মাদক সেবনের দায়ে আকাশ মিয়া  (২২)  নামে এক যুবককে  ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১শত টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ নভেম্ববর)  সকাল ১০ টার  দিকে  উপজেলার বাাট্টাজোড় ইউনিয়নের বাট্টাজোড় পশ্চিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাকে হাতেনাতে আটক করা হয়। 

পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১শত টাকা অর্থদণ্ড দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন।

জানা যায়,মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বাাট্টাজোড় পশ্চিম পাড়া এলাকায় এক যুবক মাদক সেবন করছেন বলে খবর পাওয়া যায়। পরে সেখানে অভিযান পরিচালনা করে মাদক সেবনরত আকাশ মিয়াকে  আটক করা হয়।

আটককৃত আকাশ মিয়া উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের  শহিদ মিয়ার  ছেলে।

ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন বকশীগঞ্জ থানা  পুলিশ ।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন জানান, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে এক যুবককে কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

জামালপুরের বকশীগঞ্জে  মাদক সেবনের দায়ে আকাশ মিয়া  (২২)  নামে এক যুবককে  ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১শত টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ নভেম্ববর)  সকাল ১০ টার  দিকে  উপজেলার বাাট্টাজোড় ইউনিয়নের বাট্টাজোড় পশ্চিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাকে হাতেনাতে আটক করা হয়। 

পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১শত টাকা অর্থদণ্ড দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন।

জানা যায়,মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বাাট্টাজোড় পশ্চিম পাড়া এলাকায় এক যুবক মাদক সেবন করছেন বলে খবর পাওয়া যায়। পরে সেখানে অভিযান পরিচালনা করে মাদক সেবনরত আকাশ মিয়াকে  আটক করা হয়।

আটককৃত আকাশ মিয়া উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের  শহিদ মিয়ার  ছেলে।

ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন বকশীগঞ্জ থানা  পুলিশ ।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন জানান, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত