পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী সরকার দেশে ফেরাতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, তবে তিনি (মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা) যেহেতু নিজেই ফিরতে চাইছেন, সেক্ষেত্রে হাসিনার প্রত্যার্পণে ভারতের কোনো আইনি জটিলতা হবে না।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে সচিবালয়ে সরকারের কর্মকাণ্ড নিয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা বলেন ডা. জাহেদ উর রহমান।
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপেষ্টা বলেন, আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) কাছে প্রচুর অর্থ আছে। ফলে তারা বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটাচ্ছে। এসব ঘটনায় জনসাধারণের মনে কিছুটা হলেও ভয় তৈরি হচ্ছে। আর এসব আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজন আটক হয়েছে। দুষ্কৃতকারীরা বিচারের আওতায় আসলে এসব ঘটনা কমে।
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, তাই এই পরিস্থিতে কেউ দলীয় কার্যক্রম করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন