শেরপুর     বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
 ‍SherpurTimes24

শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ মামলায় ৪ জনের কারাদণ্ড

ছবি : প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে সাত বছর বয়সী এক ছেলে শিশুকে অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় দায়ের করা মামলায় চারজন আসামিকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। বুধবার (১১ নভেম্বর) বিকালে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বাহাউদ্দিন আহমেদ দুই আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন । সাজার বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট আশরাফুন্নাহার রুবী।

দণ্ডপ্রাপ্তরা হলেন- নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর গ্রামের আকবর আলীর ছেলে রাইসুল হুদা (৩৪), আবুল কাশেমের ছেলে বোরহান উদ্দিন (৩৭), মো. আরব আলীর ছেলে জামিরুল ইসলাম (৩৯) এবং মো. সাহেদউল্লার ছেলে আব্দুল্লাহ আল মামুন বাবু (৩২)। বোরহান ও মামুন পলাতক রয়েছেন।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৪ আগস্ট নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ গড়কান্দা সাহাপাড়া এলাকা থেকে সাত বছরের এক ছেলে শিশুকে অপহরণ করা হয়। পরে শিশুটির  পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। তবে শিশুটির পরিবার অপহরণকারীদের টাকা পাঠাতে ব্যর্থ হন। ঘটনার পরদিন জামালপুর জেলার নারিকেলী বাজারে থেকে শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। এরপর  একই বছরের ৯ সেপ্টেম্বর শিশুটি এলাকায় অপহরণকারী রাইসুলকে দেখে চিনতে পারে। পরে রাইসুলকে আটক করে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে অপহরণের কথা স্বীকার এবং তার সহযোগীদের নাম প্রকাশ করেন।এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে ওই চারজনসহ অজ্ঞাতপরিচয় আরও দুইজনকে আসামি করে নালিতাবাড়ী থানায় মামলা করেন । পরবর্তীতে একই বছরের ২৬ ডিসেম্বর নালিতাবাড়ীর থানার তৎকালীন এসআই মো. রুহুল আমিন তালুকদার ওই চারজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন ।  

বিচারিক পর্যায়ে সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ সন্দেহতীতভাবে প্রমাণিত হওয়ায় বুধবার এ রায় ঘোষণা করা হয়।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ মামলায় ৪ জনের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত