‘কৃষিই সমৃদ্ধি’ এ প্রতিপাদ্যকে সামনে শেরপুরে রোপা আমন ধানের ব্রি ধান-১০৩ জাতের নমুনা শস্য কর্তন উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১২ নভেম্বর বৃহস্পতিবার সকালে সদর উপজেলার দিঘলদী এলাকায় নমুনা শস্য কর্তন উৎসব অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। এসময় তিনি কৃষির আধুনিকায়ন, উন্নত জাতের ধান চাষ এবং কৃষকের উৎপাদনশীলতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
এসময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাখাওয়াত হোসেন, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. আলমগীর কবীর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা নুসরাত জাহানসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা, কৃষক-শ্রমিকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন