বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষ্যে শেরপুরে অনুষ্ঠিত হয়েছে সচতনতামূলক দৌড় প্রতিযোগিতা 'ব্লু ইউনিটি রান'। শেরপুর রানার্স কমিউনিটির উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় নারী-পুরুষসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় আড়াই শতাধিক দৌড়বিদ অংশ নেন। শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় শেরপুর শহরের অর্কিড পর্যটন কেন্দ্র থেকে ৫ কিলোমিটার দূরত্বের এ প্রতিযোগিতার সূচনা হয়। বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো চত্বরে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এসময় প্রতিযোগিতায় অংশ নেন শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া,শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম, অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ ।
আয়োজকরা জানান, ডায়াবেটিক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় মানুষকে উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের অভ্যাস গড়ে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য। নিয়মিত হাঁটা ও দৌড়ের মতো শারীরিক কার্যক্রম ডায়াবেটিক প্রতিরোধ ও নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন