শেরপুর     মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
 ‍SherpurTimes24

বকশীগঞ্জ মেরুরচরে অবৈধ মাটি কাটার অভিযোগ, ভেকুর ব্যাটারি জব্দ

ছবি : প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে অভিযান চালিয়ে একটি ভেকুর ব্যাটারি জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভেকুর চালক পালিয়ে যান।সোমবার (১৬ নভেম্বর) দুপুরে   উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। অভিযানে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে বকশীগঞ্জ থানা-পুলিশ।অভিযানকালে মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকুর ব্যাটারি জব্দ করা হয়। তবে ভেকুর চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা বলেন, অবৈধভাবে মাটি কাটা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

বকশীগঞ্জ মেরুরচরে অবৈধ মাটি কাটার অভিযোগ, ভেকুর ব্যাটারি জব্দ

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে অভিযান চালিয়ে একটি ভেকুর ব্যাটারি জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভেকুর চালক পালিয়ে যান।সোমবার (১৬ নভেম্বর) দুপুরে   উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। অভিযানে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে বকশীগঞ্জ থানা-পুলিশ।অভিযানকালে মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকুর ব্যাটারি জব্দ করা হয়। তবে ভেকুর চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা বলেন, অবৈধভাবে মাটি কাটা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত