শেরপুরের নালিতাবাড়ী পৌরশহরের তারাগঞ্জ মধ্য ও দক্ষিণ বাজারে বাজার মনিটরিং অভিযান পরিচালনা করে চার দোকানীকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে শেরপুরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করেন। অভিযানে নেতৃত্ব দেন শেরপুরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।
সুত্র জানায়, সোমবার দুপুরে শেরপুরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে নালিতাবাড়ী পৌরশহরের মধ্য ও দক্ষিণ বাজারে বাজার মনিটরিং অভিযান পরিচালনা করা হয়। এ সময় চারটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের বিভিন্ন ধারা লংঘনের দায়ে ভিন্ন পরিমাণের জরিমানা করা হয়। এছাড়া তারাগঞ্জ মধ্য বাজারে কসমেটিক্স বিক্রয়কারী প্রতিষ্ঠানসমুহকে প্রাথমিক সতর্কতামুলক ভেজাল ও মেয়াদোত্তীর্ণ নিম্নমানের ক্ষতিকর কসমেটিক্স বিক্রয় না করার জন্য নির্দেশ প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নালিতাবাড়ীর স্যানিটারী ইন্সপেক্টর মো. সুলতান মাহমুদ, শেরপুরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশের একটি চৌকস টিম।
বিষয়টি নিশ্চিত করে শেরপুরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, ভোক্তা সাধারণের অধিকার সংরক্ষণ ও জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন