শেরপুর     বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
 ‍SherpurTimes24

নালিতাবাড়ীতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বোরো বীজধান বিক্রির দায়ে জরিমানা

ছবি : প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে আসন্ন বোরো মৌসুমের বীজধান প্যাকেটে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির দায়ে পৌরশহরের সাহা এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে নালিতাবাড়ী পৌরশহরের মধ্য বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মালেক।

সূত্রে জানা গেছে, বোরো মৌসুমের শুরুতেই বীজধান বিক্রেতারা ধানের প্যাকেটে উল্লেখিত নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বীজধান বিক্রি করে আসছিল। এমন অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন সরেজমিনে গিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অভিযোগের সত্যতা পান। পরে এই অপরাধের দায়ে শহরের সাহা এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় বাজারের অন্যান্য বীজধান বিক্রেতাদেরকেও নির্ধারিত ও ন্যায্যমূল্যে বোরো বীজধান বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে নালিতাবাড়ী উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা মো. মশিউর রহমান এবং নালিতাবাড়ী থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মালেক বলেন, কৃষি ও কৃষকের স্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

নালিতাবাড়ীতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বোরো বীজধান বিক্রির দায়ে জরিমানা

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

শেরপুরের নালিতাবাড়ীতে আসন্ন বোরো মৌসুমের বীজধান প্যাকেটে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির দায়ে পৌরশহরের সাহা এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে নালিতাবাড়ী পৌরশহরের মধ্য বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মালেক।

সূত্রে জানা গেছে, বোরো মৌসুমের শুরুতেই বীজধান বিক্রেতারা ধানের প্যাকেটে উল্লেখিত নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বীজধান বিক্রি করে আসছিল। এমন অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন সরেজমিনে গিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অভিযোগের সত্যতা পান। পরে এই অপরাধের দায়ে শহরের সাহা এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় বাজারের অন্যান্য বীজধান বিক্রেতাদেরকেও নির্ধারিত ও ন্যায্যমূল্যে বোরো বীজধান বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে নালিতাবাড়ী উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা মো. মশিউর রহমান এবং নালিতাবাড়ী থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মালেক বলেন, কৃষি ও কৃষকের স্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত