প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে ফ্যাসিবাদী শক্তির আস্ফালন, গঙ্গা চুক্তি নবায়নসহ দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, যেকোনো ঐক্য, জুলাই ঐক্যের প্রশ্নে অবশ্যই আমাদের সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে প্রাধান্য রাখতে হবে। এই ঐক্যের প্রক্রিয়া যাতে সংস্কার একটা এজেন্ডা হয়, সেই আহ্বান আমরা জানিয়েছি।
এ ছাড়া ভারতের পক্ষ থেকে বাংলাদেশের বিরুদ্ধে চালানো অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের প্রচারণার জবাব দিতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে বলেও জানান এনসিপির আহ্বায়ক।
নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির একটি প্রতিনিধিদল এ বৈঠকে অংশ নেয়। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন দলের সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন