শেরপুর     শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
 ‍SherpurTimes24

জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন স্পিকার

সংগৃহিত ছবি

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম পাকিস্তানের জাতির পিতা মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

শনিবার ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানায়। এতে বলা হয়, বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল করাচিতে জিন্নাহর সমাধি পরিদর্শন করেন।

এ সময় প্রতিনিধিদলের সদস্যরা মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং পাকিস্তানের প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা জানান।

এর আগে শুক্রবার সিন্ধু প্রাদেশিক পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিদলকে স্বাগত জানান পরিষদের স্পিকার সৈয়দ আওয়াইস কাদির শাহ।

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের নেতৃত্বে ছয় দিনের সরকারি সফরে পাকিস্তান রয়েছে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলটি

প্রতিনিধিদলে রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহারাত আদিব চৌধুরী, সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, মুহাম্মদ নাজিবুর রহমান, নিলুফার চৌধুরী মনি এবং বাংলাদেশ-পাকিস্তান সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি নাসের রহমান। এ ছাড়া প্রতিনিধিদলের সঙ্গে রয়েছেন পাকিস্তানে বাংলাদেশ দূতাবাসের উপ-হাইকমিশনার মুহাম্মদ শাকিব সাদাকাত।

এর আগে ইসলামাবাদ ও লাহোরে সরকারি কর্মসূচি শেষ করে প্রতিনিধিদলের সদস্যরা করাচিতে পৌঁছান।

করাচি বিমানবন্দরে সিন্ধু প্রাদেশিক পরিষদের স্পিকারের পক্ষে তাদের স্বাগত জানান প্রাদেশিক মন্ত্রী রিয়াজ হুসাইন শাহ শিরাজি, সংসদ সদস্য জাম শব্বির আলী খান ও মুহাম্মদ ইউসুফ বালোচ। এ সময় পরিষদের সচিব জি এম উমর ফারুক, বিশেষ সচিব সৈয়দ হাসান আলী শাহ এবং মহাপরিচালক ইরফান আহমেদ উপস্থিত ছিলেন।

পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে বাংলাদেশের প্রতিনিধিদল এ সফর করছে। সফরসূচিতে রয়েছে সিন্ধু প্রাদেশিক পরিষদ পরিদর্শন এবং প্রাদেশিক রাজনৈতিক নেতৃত্ব ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক।

এসব বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সংসদীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন স্পিকার

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত