দেশে অস্থিরতা ও সহিংসতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা নস্যাৎ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, পুলিশসহ দেশের সব আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (সিপিএইচ) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সাম্প্রতিক নাশকতা ও সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে যান স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি চিকিৎসাধীন সদস্যদের শয্যাপাশে গিয়ে শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
আহত পুলিশ সদস্যদের সাহস ও দায়িত্ববোধের প্রশংসা করে মন্ত্রী বলেন, দায়িত্ব পালনে তাদের বীরত্বপূর্ণ ভূমিকার জন্য পুলিশ পদকসহ অন্যান্যভাবে পুরস্কৃত করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাম্প্রতিক নাশকতায় পুলিশ, এসআরবি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আনসার ব্যাটালিয়নের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। তাঁদের কারও মাথায় গুরুতর আঘাত রয়েছে, আবার কারও হাড় ভেঙে গেছে। অনেকে প্রাথমিক চিকিৎসা নিলেও বেশ কয়েকজনের দীর্ঘমেয়াদি ও বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন হবে।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদারিত্ব ও ধৈর্যের প্রশংসা করে তিনি বলেন, সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের সময় সদস্যরা নিজেরা গুরুতর আহত হলেও শ্রমিকদের ওপর কোনো ধরনের বলপ্রয়োগ করেননি। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাদের এ ভূমিকা দেশে ও বিদেশে প্রশংসিত হয়েছে।
শ্রমিক অসন্তোষের বিষয়ে মন্ত্রী বলেন, সাধারণ শ্রমিকেরা মজুরি বোর্ডের ন্যূনতম মজুরি ঘোষণাকে স্বাগত জানিয়েছেন এবং তাঁরা সন্তুষ্ট ও সুশৃঙ্খল রয়েছেন। তবে শ্রমিক পরিচয় ব্যবহার করে কিছু ব্যক্তি এবং সীমান্তের ওপার থেকে উসকানিদাতারা দেশের বিভিন্ন স্থানে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। বিচ্ছিন্নভাবে মশাল মিছিল ও জ্বালাও-পোড়াওয়ের অপচেষ্টা চালানো হলেও তা সফল হবে না।
সীমান্ত পরিস্থিতি ও প্রতিবেশী দেশের কয়েকজন ব্যক্তির বাংলাদেশবিষয়ক মন্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের অভ্যন্তরে বা সীমান্তের এপারে কাউকে কোনো ধরনের অপতৎপরতা চালাতে দেওয়া হবে না। অন্যদিকে, বিদেশি কোনো ব্যক্তির অপ্রাসঙ্গিক ও অরাজনৈতিক বক্তব্যের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
হাসপাতাল পরিদর্শনকালে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের চিকিৎসাসেবার মান বাড়ানোর ওপরও গুরুত্ব দেন মন্ত্রী। তিনি হাসপাতালের আধুনিকায়ন ও চলমান উন্নয়ন প্রকল্পগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দেন।
পুলিশ সদস্যদের চিকিৎসায় আঘাতজনিত সমস্যার বিষয়টি বিবেচনায় নিয়ে অর্থোপেডিক্স বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা বাড়ানোর তাগিদ দেন তিনি। পাশাপাশি নিউরো মেডিসিন বিশেষজ্ঞ নিয়োগ এবং হাসপাতালে ক্যান্সার ইউনিট চালুর বিষয়েও ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।
এ সময় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) মোহাম্মদ মুসলিম হাসপাতালের চিকিৎসা কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।
পরিদর্শনকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাম্প্রতিক সহিংসতায় আহত আটজন পুলিশ সদস্য বর্তমানে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে ছয়জন গোপালগঞ্জ, একজন গাজীপুর সদর এবং একজন শিল্পাঞ্চল পুলিশে কর্মরত।

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন