শেরপুর     বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
 ‍SherpurTimes24

শ্রীবরদীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ছবি : প্রতিনিধি

 শেরপুরের শ্রীবরদীতে কমান্ডার মতিউর রহমান একাডেমির এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল)  বিকালে কমান্ডার মতিউর রহমান একাডেমির আয়োজনে বিদ্যালয় চত্বরে কাকিলাকুড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইসমাইল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গবরীকুড়া একে উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব খলিলুর রহমান। সহকারী শিক্ষক ওবায়দুল করিমের সঞ্চালনায়  দিকনির্দেশনামুলক বক্তব্য রাখেন কমান্ডার মতিউর রহমান একাডেমির পরিচালক মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, সাবেক সমবায় অফিসার আব্দুর রহিম, প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রহুল আমিন বাবুল, কাকিলাকুড়া ইউনিয়ন যুবদল সভাপতি আনোয়ারুল ইসলাম রানা, খাশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক মোজাফর হোসেন, সাবেক ইউপি সদস্য আব্দুল মোতালেব বিদায়ী শিক্ষার্থী লায়লা আক্তার, রুবিনা আক্তার, নবম শ্রেণির শিক্ষার্থী এলিনা জান্নাত, সিয়াম খান প্রমুখ। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবক উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

শ্রীবরদীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

featured Image

 শেরপুরের শ্রীবরদীতে কমান্ডার মতিউর রহমান একাডেমির এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল)  বিকালে কমান্ডার মতিউর রহমান একাডেমির আয়োজনে বিদ্যালয় চত্বরে কাকিলাকুড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইসমাইল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গবরীকুড়া একে উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব খলিলুর রহমান। সহকারী শিক্ষক ওবায়দুল করিমের সঞ্চালনায়  দিকনির্দেশনামুলক বক্তব্য রাখেন কমান্ডার মতিউর রহমান একাডেমির পরিচালক মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, সাবেক সমবায় অফিসার আব্দুর রহিম, প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রহুল আমিন বাবুল, কাকিলাকুড়া ইউনিয়ন যুবদল সভাপতি আনোয়ারুল ইসলাম রানা, খাশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক মোজাফর হোসেন, সাবেক ইউপি সদস্য আব্দুল মোতালেব বিদায়ী শিক্ষার্থী লায়লা আক্তার, রুবিনা আক্তার, নবম শ্রেণির শিক্ষার্থী এলিনা জান্নাত, সিয়াম খান প্রমুখ। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবক উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত