শেরপুর     সোমবার, ২০ এপ্রিল ২০২৬
 ‍SherpurTimes24

মুক্তাগাছায় ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের মুক্তাগাছায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে ভাবকির মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, ময়মনসিংহ জেলার পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধান এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এর নির্দেশনায় পরিচালিত অভিযানে ইয়াবার চালানসহ ইকবাল হোসেন (৩০) ও সোহাগ আহম্মেদ (২৮) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা।

গ্রেফতারকৃত ইকবাল হোসেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার আন্দিদিল এলাকার বাসিন্দা এবং সোহাগ আহম্মেদ একই জেলার সদর থানার ভাটপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, ইকবালের বিরুদ্ধে পূর্বে ৯টি মামলা রয়েছে।

ডিবি পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তাদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এ অভিযানের মাধ্যমে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছে স্থানীয়রা। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এমন তৎপরতা জনমনে আস্থা আরও বাড়াবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

মুক্তাগাছায় ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

ময়মনসিংহের মুক্তাগাছায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে ভাবকির মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, ময়মনসিংহ জেলার পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধান এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এর নির্দেশনায় পরিচালিত অভিযানে ইয়াবার চালানসহ ইকবাল হোসেন (৩০) ও সোহাগ আহম্মেদ (২৮) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা।

গ্রেফতারকৃত ইকবাল হোসেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার আন্দিদিল এলাকার বাসিন্দা এবং সোহাগ আহম্মেদ একই জেলার সদর থানার ভাটপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, ইকবালের বিরুদ্ধে পূর্বে ৯টি মামলা রয়েছে।

ডিবি পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তাদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এ অভিযানের মাধ্যমে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছে স্থানীয়রা। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এমন তৎপরতা জনমনে আস্থা আরও বাড়াবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত