ময়মনসিংহের দুই উপজেলায় বজ্রপাতে যুবকসহ দুই জন নিহত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুর দুইটার দিকে জেলার গৌরীপুর ও গফরগাঁও উপজেলায় বজ্রপাতে দুইজন নিহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জেলার গৌরীপুর উপজেলার ২ নম্বর গৌরীপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামর ওলি মিয়ার ছেলে রহমত আলী উজ্জল (৩০)। সে পেশায় মুদি দোকানি ছিলেন। অপরজন জেলার গফরগাঁও উপজেলার উস্থি ইউনিয়নের ধাইরগাঁও গ্রামের মৃত সেকান্দর আলী খান মমতাজ আলী খান (৫৮)।
২ নম্বর গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী বলেন, নিহত রহমত আলী উজ্জল মুদি দোকানি। দুপুরে বজ্রপাতের সময় বোন জামাইয়ের ধান ক্ষেত দেখতে পুর্বাোনাপাড়া গ্রামে যান। সেখানে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় উজ্জল। পরে স্থানীয়রা টের পেয়ে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। নিহতের দাফনে ইউনিয়ন পরিষদ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
হৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, বজ্রপাতে এক যুবক মারা যাওয়ার বিষয়টি শুনেছি। খবর পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, নিহত মমতাজ আলী খান উস্থি ইউনিয়নের ধাইরগাঁও গ্রামের বাসিন্দা। মমতাজ আলী খান জোহরের নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, উস্থি ইউনিয়ন পাগলাধীন। বজ্রপাতে মমতাজ আলী খান নিহতের বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, গফরগাঁও থানা থেকে আমাকে বিষয়টি জানানো হয়েছে। পরে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন