ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ভিটিবাড়ি বাজারে বৈদ্যুতিক শট সার্কিট থেকে ভয়াবহ আগুন লেগে ৩০ লাখ টাকার দোকান পুড়ে ছাই হয়েছে। এতে করে পথে বসেছে দোকানের মালিক।
ঘটনাটি ঘটেছে উপজেলার খেরুয়াজানী ইউনিয়নের ভিটিবাড়ী বাজারে শিবলী স্টোরে। শনিবার (১৮ এপ্রিল) স্থানীয়রা জানায় দোকান মালিকের এখন আর বাঁচার কোন পথ নেই। উল্যেখ্য যে,গত সোমবার দুপুর দেড়টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে।
এ প্রসঙ্গে দোকানের মালিক আঃ মান্নান শাহিন( ৫৫) জানান,মাছের খাদ্যসহ দোকানে বিভিন্ন প্রকারের প্রায় ৩০ লক্ষ টাকার মালামাল ছিল। বিকালে হঠাৎ দোকান থেকে ধোয়া উড়তে দেখে লোকজন আমাকে খবর দেয়। এসে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। পরে মুক্তাগাছা ফায়ার সার্ভিসকে খবর দিলে তাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দোকানের সব মালামাল আগুনে পুঁড়ে ছাই হয়ে গেছে। আমি এখন আর কোন পথ খুঁজে পাচ্ছি না। আল্লাহ তুমি আমার সহায় হও।
মুক্তাগাছা ফায়ার সার্ভিসের টিম লিডার মোহাম্মদ মোশারফ হোসেন জানান,খবর পেয়ে আমাদের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন