শেরপুরের শ্রীবরদীতে পরিত্যক্ত বস্তা থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ এপ্রিল) উপজেলার কুড়িকাহনীয়া নামাপাড়া গ্রামের বিলের পাড়ে এই ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সকালে গ্রামবাসী বিলের পানিতে গোসল করতে গেলে পাড়ে একটি সন্দেহজনক বস্তা পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন স্থানীয়রা। ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিত্যক্ত বস্তাটি থেকে ১৪ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম জানান, গাঁজা উদ্ধারের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশ তৎপর রয়েছে।

রোববার, ১৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন