শেরপুর     রোববার, ১৯ এপ্রিল ২০২৬
 ‍SherpurTimes24

গফরগাঁওয়ে বিল দখলের অভিযোগ

গফরগাঁওয়ে বিল দখলের অভিযোগ
ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁওয়ে ক্ষমতার অপব্যবহার করে  মৎস্য প্রকল্পের বিল দখলের অভিযোগ পাওয়া গেছে।  ঘটনাটি ঘটেছে গত ১৪ এপ্রিল জেলার উপজেলার নিগুয়ারী ইউনিয়নের নিগুয়ারী গ্রামের নরহুন বিলকে কেন্দ্র করে। 

থানায় অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩/১১/২০২৪ ইং তারিখে ১০ বছরের জন্য নিগুয়ারী ইউনিয়নের নরহুন বিল ইজারা নিয়ে  মাছ চাষ করছেন স্থানীয় শাহজাহান মিয়া।

গত ১৪ এপ্রিল শহীদ, নাজমুল,এনামুল ও  সাইফুলের নেতৃত্বে একদল দাঙ্গাবাজ লোক দেশীয় অস্ত্র নিয়ে বিলে বাধ নির্মাণ করে দখল করতে যায়। বিলের ইজারাদার শাহজাহান মিয়া বাধা দিতে গেলে দেশীয় অস্ত্র নিয়ে তাদের ধাওয়া করলে প্রাণভয়ে পালিয়ে আসে। 

এর আগে দখলবাজদের অপতৎপরতা দেখে বিলের ইজারাদার নিজের বিপুল পরিমাণ টাকা বিনিয়োগের কথা চিন্তা করে এলাকাবাসীর সহযোগিতায় আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করে।

এ বিষয়ে বিলের ইজারাদার শাহজাহান মিয়া বলেন, আমি লাখ লাখ টাকা বিনিয়োগ করে গত ১০ বছর ধরে এই নরহুন বিলে মাছ চাষ করছি।

বিলের মালিকানা থাকা লোকজন আমাকে ইজারা দিয়েছে। এখন গত ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনের পর একদল সন্ত্রাসী,দাঙ্গাবাজ ও দুষ্কৃতকারী লোকজন এই বিল দখল নিয়ে গেছে। বিষয়টি বিলের মালিকানা থাকা লোকজন ও স্থানীয়দের জানিয়েও কোনো সমাধান হয়নি।পরে আমি পাগলা থানায় অভিযোগ দায়ের করেছি। 

এ বিষয়ে পাগলা থানার ওসি মোঃ আমিনুল  ইসলাম  বলেন  বিষয়টি   এস আই  আনোয়ার  কে  তদন্তের  জন্য  দায়িত্ব  দেওয়া হয়েছে  সুষ্ঠ তদন্ত  সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয় : দখল

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

রোববার, ১৯ এপ্রিল ২০২৬

গফরগাঁওয়ে বিল দখলের অভিযোগ

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত