শেরপুর     মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
 ‍SherpurTimes24

জামায়াত নেতা হত্যা মামলা, এমপি রুবেলসহ ৪০ জনের জামিন

ছবি: প্রতিনিধি

জামায়াত নেতার স্ত্রীর দায়ের করা হত্যা মামলায় শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলসহ ৪০ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার দুপুরে শেরপুরের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জহুরুল কবির এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় মাহমুদুল হক রুবেলসহ ৪০ জন নেতাকর্মী আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। 

শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুর করেন। এর আগে এই মামলায় উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন অভিযুক্তরা।

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে এক অনুষ্ঠানে বসা নিয়ে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন জামায়াত নেতা রেজাউল করিম। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। ওই ঘটনায় ৩১ জানুয়ারি নিহতের স্ত্রী মারজিয়া বাদী হয়ে মাহমুদুল হক রুবেলকে প্রধান আসামি করে ঝিনাইগাতী থানায় মামলা করেন। মামলায় ২৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছিল।

গত ৯ এপ্রিল অনুষ্ঠিত উপ-নির্বাচনে মাহমুদুল হক রুবেল জয়ী হন এবং ১২ এপ্রিল সংসদ সদস্য হিসেবে শপথ নেন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

জামায়াত নেতা হত্যা মামলা, এমপি রুবেলসহ ৪০ জনের জামিন

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

জামায়াত নেতার স্ত্রীর দায়ের করা হত্যা মামলায় শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলসহ ৪০ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার দুপুরে শেরপুরের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জহুরুল কবির এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় মাহমুদুল হক রুবেলসহ ৪০ জন নেতাকর্মী আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। 

শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুর করেন। এর আগে এই মামলায় উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন অভিযুক্তরা।

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে এক অনুষ্ঠানে বসা নিয়ে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন জামায়াত নেতা রেজাউল করিম। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। ওই ঘটনায় ৩১ জানুয়ারি নিহতের স্ত্রী মারজিয়া বাদী হয়ে মাহমুদুল হক রুবেলকে প্রধান আসামি করে ঝিনাইগাতী থানায় মামলা করেন। মামলায় ২৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছিল।

গত ৯ এপ্রিল অনুষ্ঠিত উপ-নির্বাচনে মাহমুদুল হক রুবেল জয়ী হন এবং ১২ এপ্রিল সংসদ সদস্য হিসেবে শপথ নেন।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত