সরকার চলতি বছরে কৃষকদের কাছ থেকে ৫ লাখ মেট্রিক টন বোরো ধান কিনবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রতিকেজি বোরো ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা। এ ছাড়া সিদ্ধ চাল ৪৯ টাকা, আতপ চাল ৪৮ টাকা ও গম ৪০ টাকা দরে সংগ্রহ করবে সরকার। বুধবার (২২ এপ্রিল) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
এবার এফপিএমসি সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সভাপতিত্ব করেন। সভা পরবর্তী সংবাদ সম্মেলনও হয় তথ্য অধিদফতরের সভা কক্ষে। এ সময় খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘৩ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত বোরো ধান ও গম সংগ্রহ করা হবে। ১৫ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত চাল সংগ্রহ।’ তিনি বলেন, ‘দেশে এখন পর্যাপ্ত চালের মজুত রয়েছে। এখন সরকারি গুদামে ১৭-১৮ লাখ টন চাল মজুত আছে।’
তিনি আরও বলেন, ‘এছাড়া বোরো মৌসুমে ৫ লাখ টন ধান, ১২ লাখ টন সিদ্ধ চাল, ১ লাখ টন আতব চাল কেনা হবে। পাশাপাশি এবার ৫০ হাজার টন গম কেনা হবে।’ গত বছরও একই দামে বোরো ধান-চাল সংগ্রহ করে বিগত সরকার।
কৃষি সংশ্লিষ্টরা বলছেন, উৎপাদন খরচের সঙ্গে তুলনা করে ধানের এই সংগ্রহ মূল্য যুক্তিসংগত কিনা, তা নিয়ে প্রশ্ন আছে। তবে কৃষকরা যাতে ন্যায্যমূল্য পান, সেদিকে সরকারের নজর রাখা জরুরি।

বুধবার, ২২ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন