শেরপুর     বুধবার, ২২ এপ্রিল ২০২৬
 ‍SherpurTimes24

নান্দাইলে পুকুরে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু

সংগৃহিত ছবি

ময়মনসিংহের নান্দাইলে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দেউলডাংরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো- দেউলডাংরা গ্রামের সুমন মিয়ার মেয়ে সাঈফা আক্তার (৩) এবং তুহিন মিয়ার মেয়ে সুরাইয়া আক্তার (৩)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের পর বাড়ির আঙিনায় পুকুরপাড়ে দুই শিশু একসঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে পরিবারের অগোচরে তারা পাশের পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাদের বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর স্বজনরা বাড়ির পাশের পুকুরে নেমে তাদের সন্ধান করেন।

একপর্যায়ে পুকুর থেকে সাঈফা আক্তারকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তার কিছু দূর থেকে সুরাইয়াকেও অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নান্দাইল থানার ওসি মো. আজহারুল ইসলাম বলেন, একটি পরিবারের দুই শিশুর পানিতে ডুবে মৃত্যুর খবর পেয়েছি। পরিবারের কোনো ধরনের উজর-আপত্তি না থাকায় বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বুধবার, ২২ এপ্রিল ২০২৬

নান্দাইলে পুকুরে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

ময়মনসিংহের নান্দাইলে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দেউলডাংরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো- দেউলডাংরা গ্রামের সুমন মিয়ার মেয়ে সাঈফা আক্তার (৩) এবং তুহিন মিয়ার মেয়ে সুরাইয়া আক্তার (৩)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের পর বাড়ির আঙিনায় পুকুরপাড়ে দুই শিশু একসঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে পরিবারের অগোচরে তারা পাশের পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাদের বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর স্বজনরা বাড়ির পাশের পুকুরে নেমে তাদের সন্ধান করেন।

একপর্যায়ে পুকুর থেকে সাঈফা আক্তারকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তার কিছু দূর থেকে সুরাইয়াকেও অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নান্দাইল থানার ওসি মো. আজহারুল ইসলাম বলেন, একটি পরিবারের দুই শিশুর পানিতে ডুবে মৃত্যুর খবর পেয়েছি। পরিবারের কোনো ধরনের উজর-আপত্তি না থাকায় বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত