শেরপুর     বুধবার, ২২ এপ্রিল ২০২৬
 ‍SherpurTimes24

ময়মনসিংহে মাহেন্দ্রার সঙ্গে লরির সংঘর্ষে নিহত ২, আহত ৩

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের শম্ভুগঞ্জে লরির সঙ্গে মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দু'জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ-নেত্রকোণা সড়কের শম্ভুগঞ্জের স্বপ্নার মোড় ব্র্যাক স্কুলের সামনে এই ঘটনা ঘটে। কোতোয়ালি মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, একটি যাত্রীবাহী মাহেন্দ্রা ময়মনসিংহ থেকে নেত্রকোনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের শম্ভুগঞ্জের স্বপ্নার মোড় ব্র্যাক স্কুলের সামনে যেতেই বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রাটি দুমড়েমড়ে যায় এবং ঘটনাস্থলেই শিশুসহ নারীর মৃত্যু হয়। এদিকে, দুর্ঘটনার সাথে সাথে লরিটি পালিয়ে যায়।

পরে স্থানীয়রা টের পেয়ে আহত তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এদিকে, দুর্ঘটনার পর ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের দুই পাশে যানজট সৃষ্টি হয়। যানজট নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, একটি লরির সাথে মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। নিহত ছেলে শিশুটির বয়স ১৮ মাস। দুর্ঘটনায় শিশুর মায়ের একটি হাত ভেঙে গেছে। অপর নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে, তার আনুমানিক বয়স ৪৫ বছর হবে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বুধবার, ২২ এপ্রিল ২০২৬

ময়মনসিংহে মাহেন্দ্রার সঙ্গে লরির সংঘর্ষে নিহত ২, আহত ৩

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

ময়মনসিংহের শম্ভুগঞ্জে লরির সঙ্গে মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দু'জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ-নেত্রকোণা সড়কের শম্ভুগঞ্জের স্বপ্নার মোড় ব্র্যাক স্কুলের সামনে এই ঘটনা ঘটে। কোতোয়ালি মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, একটি যাত্রীবাহী মাহেন্দ্রা ময়মনসিংহ থেকে নেত্রকোনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের শম্ভুগঞ্জের স্বপ্নার মোড় ব্র্যাক স্কুলের সামনে যেতেই বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রাটি দুমড়েমড়ে যায় এবং ঘটনাস্থলেই শিশুসহ নারীর মৃত্যু হয়। এদিকে, দুর্ঘটনার সাথে সাথে লরিটি পালিয়ে যায়।

পরে স্থানীয়রা টের পেয়ে আহত তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এদিকে, দুর্ঘটনার পর ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের দুই পাশে যানজট সৃষ্টি হয়। যানজট নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, একটি লরির সাথে মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। নিহত ছেলে শিশুটির বয়স ১৮ মাস। দুর্ঘটনায় শিশুর মায়ের একটি হাত ভেঙে গেছে। অপর নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে, তার আনুমানিক বয়স ৪৫ বছর হবে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত