শেরপুর     বুধবার, ২২ এপ্রিল ২০২৬
 ‍SherpurTimes24

১৩ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

সংগৃহিত ছবি

বাংলাদেশ পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বুধবার (২২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়। অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব ধরনের সুবিধা পাবেন এবং এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। 

বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্মকর্তারা হলেন...

ড. এ কে এম মাসুম রব্বানী (ডিআইজি, পুলিশ স্টাফ কলেজ), মো. সাখাওয়াত হোসেন (অতিরিক্ত ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ), মহ. আশরাফুজ্জামান (কমান্ড্যান্ট-ডিআইজি, পিটিসি, রংপুর, বর্তমানে পলাতক), এ জেড এম নাফিউল ইসলাম (ডিআইজি, এন্টি টেররিজম ইউনিট, ঢাকায় সংযুক্ত), মোহাম্মদ আবুল ফয়েজ (ডিআইজি, নৌ পুলিশ, ঢাকায় সংযুক্ত), মো. মনিরুল ইসলাম (ডিআইজি, এন্টি টেররিজম ইউনিট), মাহফুজুর রহমান (ডিআইজি, পুলিশ অধিদফতর, বর্তমানে রাজশাহীর বিপিএ সারদায় বদলির আদেশপ্রাপ্ত), মো. মুনিবুর রহমান (ডিআইজি, এফপিবিএন হেডকোয়ার্টার্স), মো. ইকবাল হোসেন (অতিরিক্ত ডিআইজি, ওএসডি, বর্তমানে রংপুর রেঞ্জ অফিসে সংযুক্ত), শামীমা বেগম (ডিআইজি, পুলিশ অধিদফতর), মো. আবু কালাম সিদ্দিক (ডিআইজি, শিল্পাঞ্চল পুলিশ), মো. আমিনুল ইসলাম (ডিআইজি, পুলিশ টেলিকম) ও সালমা বেগম (ডিআইজি, এপিবিএন, পার্বত্য জেলাসমূহ)।

রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বুধবার, ২২ এপ্রিল ২০২৬

১৩ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

বাংলাদেশ পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বুধবার (২২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়। অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব ধরনের সুবিধা পাবেন এবং এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। 

বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্মকর্তারা হলেন...

ড. এ কে এম মাসুম রব্বানী (ডিআইজি, পুলিশ স্টাফ কলেজ), মো. সাখাওয়াত হোসেন (অতিরিক্ত ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ), মহ. আশরাফুজ্জামান (কমান্ড্যান্ট-ডিআইজি, পিটিসি, রংপুর, বর্তমানে পলাতক), এ জেড এম নাফিউল ইসলাম (ডিআইজি, এন্টি টেররিজম ইউনিট, ঢাকায় সংযুক্ত), মোহাম্মদ আবুল ফয়েজ (ডিআইজি, নৌ পুলিশ, ঢাকায় সংযুক্ত), মো. মনিরুল ইসলাম (ডিআইজি, এন্টি টেররিজম ইউনিট), মাহফুজুর রহমান (ডিআইজি, পুলিশ অধিদফতর, বর্তমানে রাজশাহীর বিপিএ সারদায় বদলির আদেশপ্রাপ্ত), মো. মুনিবুর রহমান (ডিআইজি, এফপিবিএন হেডকোয়ার্টার্স), মো. ইকবাল হোসেন (অতিরিক্ত ডিআইজি, ওএসডি, বর্তমানে রংপুর রেঞ্জ অফিসে সংযুক্ত), শামীমা বেগম (ডিআইজি, পুলিশ অধিদফতর), মো. আবু কালাম সিদ্দিক (ডিআইজি, শিল্পাঞ্চল পুলিশ), মো. আমিনুল ইসলাম (ডিআইজি, পুলিশ টেলিকম) ও সালমা বেগম (ডিআইজি, এপিবিএন, পার্বত্য জেলাসমূহ)।

রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত