শেরপুর     বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
 ‍SherpurTimes24

উপসাগরীয় ৫ দেশের বিরুদ্ধে জাতিসংঘে ইরানের প্রতিবাদ

সংগৃহিত ছবি

যুক্তরাষ্ট্রের হামলায় সহায়তার অভিযোগ এনে উপসাগরীয় পাঁচ দেশের বিরুদ্ধে জাতিসংঘে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে ইরান। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবাদপত্রে ইরান অভিযোগ করেছে, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব তাদের ভূখণ্ড ও আকাশসীমা ব্যবহার করে ইরানের ওপর মার্কিন হামলা চালাতে সহায়তা করেছে।

ইরানের জাতিসংঘস্থ রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে পাঠানো চিঠিতে এ অভিযোগ তুলে ধরেন। তিনি উপসাগরীয় দেশগুলোকে ‘সুপ্রতিবেশী সম্পর্কের নীতি’ মেনে চলার আহ্বান জানান এবং তাদের ভূখণ্ড বা আকাশসীমা যেন ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে ব্যবহার না হয়, তা নিশ্চিত করার দাবি জানান।

চিঠিতে অভিযোগ করা হামলাগুলোর সময়, ক্ষয়ক্ষতি ও হতাহতের তথ্যও উল্লেখ করা হয়েছে বলে জানানো হয়।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর সামরিক অভিযান শুরু করে। এতে শতাধিক মানুষ নিহত হয়, যার মধ্যে উচ্চপদস্থ কর্মকর্তারাও ছিলেন।

এর জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা ইরাক, জর্ডানসহ বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি ও স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাকে লক্ষ্য করে করা হয়। সূত্র : শাফাক নিউজ

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

উপসাগরীয় ৫ দেশের বিরুদ্ধে জাতিসংঘে ইরানের প্রতিবাদ

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের হামলায় সহায়তার অভিযোগ এনে উপসাগরীয় পাঁচ দেশের বিরুদ্ধে জাতিসংঘে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে ইরান। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবাদপত্রে ইরান অভিযোগ করেছে, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব তাদের ভূখণ্ড ও আকাশসীমা ব্যবহার করে ইরানের ওপর মার্কিন হামলা চালাতে সহায়তা করেছে।

ইরানের জাতিসংঘস্থ রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে পাঠানো চিঠিতে এ অভিযোগ তুলে ধরেন। তিনি উপসাগরীয় দেশগুলোকে ‘সুপ্রতিবেশী সম্পর্কের নীতি’ মেনে চলার আহ্বান জানান এবং তাদের ভূখণ্ড বা আকাশসীমা যেন ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে ব্যবহার না হয়, তা নিশ্চিত করার দাবি জানান।

চিঠিতে অভিযোগ করা হামলাগুলোর সময়, ক্ষয়ক্ষতি ও হতাহতের তথ্যও উল্লেখ করা হয়েছে বলে জানানো হয়।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর সামরিক অভিযান শুরু করে। এতে শতাধিক মানুষ নিহত হয়, যার মধ্যে উচ্চপদস্থ কর্মকর্তারাও ছিলেন।

এর জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা ইরাক, জর্ডানসহ বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি ও স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাকে লক্ষ্য করে করা হয়। সূত্র : শাফাক নিউজ

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত