‍SherpurTimes24

ব্যাংক লেনদেনের সময়সূচি কমিয়ে সকাল ১০টা–বেলা ৩টা পর্যন্ত

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ব্যাংক লেনদেনের সময়সূচি কমিয়ে সকাল ১০টা–বেলা ৩টা পর্যন্ত
ছবি : সংগৃহিত

জ্বালানি সংকট মোকাবিলা ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের ব্যাংকিং কার্যক্রমের সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (৫ এপ্রিল) জারি করা এক নির্দেশনায় কেন্দ্রীয় ব্যাংক জানায়, গ্রাহকদের জন্য ব্যাংক লেনদেনের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত। তবে ব্যাংক অফিস খোলা থাকবে বিকেল ৫টা পর্যন্ত, এ সময়ের মধ্যে লেনদেন-পরবর্তী অভ্যন্তরীণ কার্যক্রম সম্পন্ন করা হবে।

নির্দেশনায় আরও বলা হয়, দেশব্যাপী বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের সময়সূচিতে এ পরিবর্তন আনা হয়েছে।

অন্যদিকে, সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলো সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা খোলা রাখতে হবে।ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বিষয় : জ্বালানি সংকট

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

রোববার, ০৫ এপ্রিল ২০২৬

ব্যাংক লেনদেনের সময়সূচি কমিয়ে সকাল ১০টা–বেলা ৩টা পর্যন্ত

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

featured Image

জ্বালানি সংকট মোকাবিলা ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের ব্যাংকিং কার্যক্রমের সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (৫ এপ্রিল) জারি করা এক নির্দেশনায় কেন্দ্রীয় ব্যাংক জানায়, গ্রাহকদের জন্য ব্যাংক লেনদেনের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত। তবে ব্যাংক অফিস খোলা থাকবে বিকেল ৫টা পর্যন্ত, এ সময়ের মধ্যে লেনদেন-পরবর্তী অভ্যন্তরীণ কার্যক্রম সম্পন্ন করা হবে।

নির্দেশনায় আরও বলা হয়, দেশব্যাপী বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের সময়সূচিতে এ পরিবর্তন আনা হয়েছে।

অন্যদিকে, সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলো সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা খোলা রাখতে হবে।ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত