শেরপুর     সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
 ‍SherpurTimes24

কাস্টমস কর্মকর্তা হত্যার রহস্য উদঘাটন: র‍্যাব

সংগৃহিত ছবি

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীকে হত্যার চাঞ্চল্যকর ও ক্লুলেস ঘটনার রহস্য উদঘাটন করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব)। হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টা পার হতেই জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের বিষয়ে বড় সাফল্যের দাবি করেছে সংস্থাটি। এ বিষয়ে সোমবার সকাল সাড়ে ১০টায় এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে।

নিহত বুলেট বৈরাগী ৪১তম বিসিএস নন-ক্যাডার কর্মকর্তা কুমিল্লা কাস্টমসের বিবির বাজার স্থল বন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা পদে কর্মরত ছিলেন। তিনি পরিবার নিয়ে থাকতেন রাজাগঞ্জ পানপট্টি এলাকার ভুইয়া হেরিটেজ নামে ভাড়া বাসায়। গত শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি রোড এলাকার একটি হোটেলের সামনের ফুটপাত থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

র‍্যাব-১১, কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম রবিবার রাতে গণমাধ্যমকে জানান, কাস্টমস কর্মকর্তা বুলেট হত্যার রহস্য বের করা হয়েছে। জড়িতদের গ্রেফতারের বিষয়ে সোমবার সকালে বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনে প্রকাশ করা হবে।

এদিকে মামলার ছায়া তদন্তে র‍্যাবের পাশাপাশি ডিবি, সিআইডি ও পিবিআই কাজ করছে। পুলিশের পক্ষ থেকেও আসামিদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেওয়া হয়েছে।

নিহত বুলেট বৈরাগীর বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। দেড় বছর আগে চাকরিতে যোগ দেওয়া এই মেধাবী কর্মকর্তার মৃত্যুতে তার পরিবার ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় নিহতের মা নীলিমা বৈরাগী বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

কাস্টমস কর্মকর্তা হত্যার রহস্য উদঘাটন: র‍্যাব

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত