শেরপুর     সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
 ‍SherpurTimes24

পুনরায় পাকিস্তানে ফিরেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

সংগৃহিত ছবি

ওমান সফর শেষে আবারও রবিবার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্ভাব্য দ্বিতীয় দফা আলোচনার প্রেক্ষাপটে আঞ্চলিক কূটনৈতিক তৎপরতা জোরদার হচ্ছে।

ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএর বরাত দিয়ে আল-জাজিরা জানায়, পররাষ্ট্রমন্ত্রী আরাগচি ওমান থেকে পাকিস্তানে পৌঁছেন। গতকাল ইসলামাবাদ থেকে তিনি ওমান সফরে গিয়েছিলেন। আরাগচি গতকাল ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেন। আগামীকালও তিনি পাকিস্তানের এই দুই নেতার সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।

পাকিস্তান থেকে রাশিয়া সফরে যাওয়ার কথা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচির।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

পুনরায় পাকিস্তানে ফিরেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

ওমান সফর শেষে আবারও রবিবার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্ভাব্য দ্বিতীয় দফা আলোচনার প্রেক্ষাপটে আঞ্চলিক কূটনৈতিক তৎপরতা জোরদার হচ্ছে।

ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএর বরাত দিয়ে আল-জাজিরা জানায়, পররাষ্ট্রমন্ত্রী আরাগচি ওমান থেকে পাকিস্তানে পৌঁছেন। গতকাল ইসলামাবাদ থেকে তিনি ওমান সফরে গিয়েছিলেন। আরাগচি গতকাল ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেন। আগামীকালও তিনি পাকিস্তানের এই দুই নেতার সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।

পাকিস্তান থেকে রাশিয়া সফরে যাওয়ার কথা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচির।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত