‍SherpurTimes24

কাউনিয়ায় কিডনি রোগাক্রান্ত দয়ালের বাঁচার আকুতি

ঘুণাক্ষরেও টের পায়নি কখন যে, মরণব্যাধি বাসা বেঁধেছে কিডনিতে। যখন বুঝতে পারলো, তখন তার কিডনি নষ্টের দ্বারপ্রান্তে। রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের শারীরিক প্রতিবন্ধী নুর আলম দয়াল এখন মৃত্যুর সন্নিকটে দাঁড়িয়ে আছেন। দুচোখে স্বপ্নের বদলে তার শুধুই মৃত্যুর বিভীষিকা আর বেঁচে থাকার করুণ আকুতি। অর্থের অভাবে তিনি চিকিৎসা করাতে পারছেন না। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের চিকিৎসকের তত্ত্বাবধানে বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন নুর আলম দয়াল।

চিকিৎসক জানিয়েছেন, তার কিডনিতে সংক্রমণ ঘটেছে এবং দ্রুত অপারেশন করানো প্রয়োজন। জানা গেছে, পিতৃহীন দয়াল বৃদ্ধা মায়ের সঙ্গে দরিদ্রতার কষাঘাতে নানা বাড়িতে বড় হয়েছেন। জীবনের এ পথচলায় প্রতিবন্ধী ভাতা, একটুকরো সরকারি জমিসহ ঘর, এবং অনুদানে পাওয়া ছোট একটি দোকানই তার বেঁচে থাকার সম্বল।

নুর আলম দয়াল বলেন, গত ২০ ফেব্রুয়ারি হঠাৎ অসুস্থ হয়ে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা করে জানান তার কিডনিতে সমস্যা হয়েছে। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি অবস্থায় এনজিও থেকে ঋণ ও ধার দেনার মাধ্যমে চিকিৎসা চলেছে।

সেখানে কিডনি বিশেষজ্ঞ ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা শেষে বলেন, তার দুই কিডনিই অপারেশন প্রয়োজন।

নুর আলম দয়াল বলেন, “আমার সহায়সম্বল বলতে তেমন কিছুই নেই। আমি রাজমিস্ত্রির কাজ করে কোনমতে সংসার চালাই। কিডনি রোগে আক্রান্ত হয়ে এখন আমি মৃত্যুশয্যায়। আমার একমাত্র বৃদ্ধা মা ছাড়া পরিবারে কেউ নেই। আমার পক্ষে চিকিৎসা করানো সম্ভব নয়। ঠিকমতো খাবার কিনতে পারি না, সেখানে চিকিৎসার টাকা জোগাড় করবো কীভাবে?”

সমাজের বিত্তবান, দানশীল ব্যক্তি ও প্রবাসীদের কাছে তিনি আর্থিক সাহায্য প্রার্থনা করেছেন। সরাসরি যোগাযোগ বা দয়ালকে সাহায্য পাঠাতে যোগাযোগ: ০১৭১০-৪৩২০০২ (বিকাশ ও নগদ)।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

কাউনিয়ায় কিডনি রোগাক্রান্ত দয়ালের বাঁচার আকুতি

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত