‍SherpurTimes24

মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধে ৪৫ দিনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত স্থায়ীভাবে বন্ধের লক্ষ্যে ৪৫ দিনের সম্ভাব্য যুদ্ধবিরতির শর্ত নিয়ে আলোচনা হয়েছে।

সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম এক্সিওস-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, আঞ্চলিক মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে এই আলোচনা চলছে। তবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আংশিক কোনো চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা কম হলেও, পরিস্থিতির ভয়াবহ অবনতি ঠেকাতে এটিকেই শেষ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্ধারিত সময়সীমা আরও ২০ ঘণ্টা বাড়িয়ে মঙ্গলবার পূর্বাঞ্চলীয় সময় রাত ৮টা পর্যন্ত নতুন ডেডলাইন দিয়েছেন। 

অ্যাক্সিওসকে তিনি বলেন, ‘আলোচনা এগোচ্ছে এবং একটি চুক্তির ভালো সম্ভাবনা রয়েছে। তবে সতর্ক করে দিয়ে বলেন, চুক্তি না হলে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হবে।’

জানা গেছে, পাকিস্তান, মিসর ও তুরস্কের মধ্যস্থতাকারীদের পাশাপাশি মার্কিন দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি-এর মধ্যে সরাসরি বার্তা আদান-প্রদানের মাধ্যমে আলোচনা চলছে।

প্রস্তাবিত দুই ধাপের পরিকল্পনায় প্রথমে ৪৫ দিনের যুদ্ধবিরতি এবং পরে স্থায়ীভাবে যুদ্ধের অবসান ঘটানোর কথা বলা হয়েছে। মধ্যস্থতাকারীরা মনে করছেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং ইরানের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম ইস্যুর সমাধান কেবল একটি চূড়ান্ত চুক্তির মাধ্যমেই সম্ভব।

তবে ইরান স্পষ্ট করে দিয়েছে, তারা গাজা বা লেবাননের মতো পরিস্থিতি চায় না, যেখানে যুদ্ধবিরতি কার্যত টেকসই হয় না।

এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির নৌ শাখা কঠোর অবস্থানে রয়েছে। তাদের দাবি, হরমুজ প্রণালির পরিস্থিতি আর কখনো যুদ্ধের আগের অবস্থায় ফিরবে না।

মধ্যস্থতাকারীরা সতর্ক করে বলেছেন, কৌশল দেখানোর সময় শেষ—আগামী ৪৮ ঘণ্টাই ব্যাপক ধ্বংসযজ্ঞ এড়ানোর শেষ সুযোগ।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধে ৪৫ দিনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত