শেরপুর     বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
 ‍SherpurTimes24

তামিম দীর্ঘ মেয়াদে দায়িত্ব পেলে দেশের ক্রিকেট উপকৃত হবে : সাকিব

সংগৃহিত ছবি

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ সম্প্রতি ভেঙে দেওয়া হয়েছে। নতুন করে গঠন করা হয়েছে এডহক কমিটি। যেখানে সভাপতির দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল। সাবেক এই অধিনায়ককে বিসিবির দায়িত্বে দেখে খুশি সাকিব আল হাসান।

বর্তমান কমিটি তিন মাসের মধ্যে একটি নির্বাচন আয়োজন করবে। গুঞ্জন আছে, দায়িত্ব ছেড়ে দিয়ে আসন্ন নির্বাচনে অংশ নেবেন তামিম। সেখানেও তিনি সভাপতি হওয়ার জন্য লড়বেন। সাকিব মনে করন, তামিম যদি নির্বাচিত হয়ে বোর্ডে আসে এবং লম্বা মেয়াদে দায়িত্ব নেয় তাহলে সেটা দেশের ক্রিকেটের জন্যই উপকারী হবে।

এ প্রসঙ্গে সাকিব বলেন, 'আমি বলতে চাই সে (তামিম ইকবাল) তো নির্বাচিত হয়ে আসেনি। সে নির্বাচন আয়োজনের জন্য দায়িত্ব পেয়েছে এবং আশা করি সে যদি সভাপতি হয়, আমি মনে করি তার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকবে এবং নিশ্চিতভাবেই বাংলাদেশ ক্রিকেট তার কাছ থেকে উপকৃত হবে।'

বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে সাকিব বলেন, 'বাংলাদেশ দল এই মুহূর্তে সত্যিই ভালো করছে। তারা মাত্রই নিউজিল্যান্ডকে হারিয়েছে, নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিও জিতেছে।'

'বাংলাদেশের এখনকার দলটা ভালো আছে। আপনি জানেন আগে ব্যক্তিগত পারফরম্যান্সের উপর নির্ভর করতো কিন্তু এখন পুরোটা দল কেন্দ্রিক। আমি মনে করি এগিয়ে যাওয়ার জন্য এটাই ভালো উপায়।'-যোগ করেন তিনি।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

তামিম দীর্ঘ মেয়াদে দায়িত্ব পেলে দেশের ক্রিকেট উপকৃত হবে : সাকিব

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ সম্প্রতি ভেঙে দেওয়া হয়েছে। নতুন করে গঠন করা হয়েছে এডহক কমিটি। যেখানে সভাপতির দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল। সাবেক এই অধিনায়ককে বিসিবির দায়িত্বে দেখে খুশি সাকিব আল হাসান।

বর্তমান কমিটি তিন মাসের মধ্যে একটি নির্বাচন আয়োজন করবে। গুঞ্জন আছে, দায়িত্ব ছেড়ে দিয়ে আসন্ন নির্বাচনে অংশ নেবেন তামিম। সেখানেও তিনি সভাপতি হওয়ার জন্য লড়বেন। সাকিব মনে করন, তামিম যদি নির্বাচিত হয়ে বোর্ডে আসে এবং লম্বা মেয়াদে দায়িত্ব নেয় তাহলে সেটা দেশের ক্রিকেটের জন্যই উপকারী হবে।

এ প্রসঙ্গে সাকিব বলেন, 'আমি বলতে চাই সে (তামিম ইকবাল) তো নির্বাচিত হয়ে আসেনি। সে নির্বাচন আয়োজনের জন্য দায়িত্ব পেয়েছে এবং আশা করি সে যদি সভাপতি হয়, আমি মনে করি তার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকবে এবং নিশ্চিতভাবেই বাংলাদেশ ক্রিকেট তার কাছ থেকে উপকৃত হবে।'

বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে সাকিব বলেন, 'বাংলাদেশ দল এই মুহূর্তে সত্যিই ভালো করছে। তারা মাত্রই নিউজিল্যান্ডকে হারিয়েছে, নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিও জিতেছে।'

'বাংলাদেশের এখনকার দলটা ভালো আছে। আপনি জানেন আগে ব্যক্তিগত পারফরম্যান্সের উপর নির্ভর করতো কিন্তু এখন পুরোটা দল কেন্দ্রিক। আমি মনে করি এগিয়ে যাওয়ার জন্য এটাই ভালো উপায়।'-যোগ করেন তিনি।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত