শেরপুর     বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
 ‍SherpurTimes24

শেরপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

ছবি: প্রতিনিধি

‘আর নয় শব্দদূষণ, চাই সুস্থ জীবন’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় শেরপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে ২৯ এপ্রিল বুধবার দুপুরে জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়।

র‌্যালি শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। এসময় তিনি শব্দ দূষণের ক্ষতিকর দিক এবং তা থেকে উত্তরণের উপায়সমূহ আলোকপাত করেন। তিনি আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি শব্দ দূষণের বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টি এবং একইসাথে সবাইকে সহনশীল ও মানবিক হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক আারিফা সিদ্দিকা, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, জেলা এনসিপির আহবায়ক প্রকৌশলী মো. লিখন মিয়া, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, পুলিশ পরিদর্শক শ্যামল চন্দ্র ধর প্রমুখ।

এসময় সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

শেরপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

‘আর নয় শব্দদূষণ, চাই সুস্থ জীবন’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় শেরপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে ২৯ এপ্রিল বুধবার দুপুরে জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়।

র‌্যালি শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। এসময় তিনি শব্দ দূষণের ক্ষতিকর দিক এবং তা থেকে উত্তরণের উপায়সমূহ আলোকপাত করেন। তিনি আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি শব্দ দূষণের বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টি এবং একইসাথে সবাইকে সহনশীল ও মানবিক হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক আারিফা সিদ্দিকা, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, জেলা এনসিপির আহবায়ক প্রকৌশলী মো. লিখন মিয়া, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, পুলিশ পরিদর্শক শ্যামল চন্দ্র ধর প্রমুখ।

এসময় সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত