“হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬” উপলক্ষে স্বাস্থ্য সেবা বিভাগের নির্দেশনার আলোকে মাঠ পর্যায়ে চলমান কার্যক্রম মনিটরিংয়ের লক্ষ্যে শেরপুরে টিকাদান কেন্দ্র পরিদর্শন করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব, মোহাম্মদ সফিউল আলম । বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকােল তিনি শেরপুর পৌরসভার পশ্চিম গৌরীপুর (ওয়ার্ড নং-০৭) টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি টিকাদান কার্যক্রমের সার্বিক অগ্রগতি, সেবার মান এবং মাঠ পর্যায়ের বাস্তব চিত্র সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার সম্মানিত প্রশাসক আরিফা সিদ্দিকা, জেলা সিভিল সার্জন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন