৬ বারের নির্বাচিত সাবেক এমপি ও এমএনএ অ্যাডভোকেট মোসলেম উদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, প্রাক্তন গণপরিষদের সদস্য, জাতীয় সংসদ সদস্য ও ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ছিলেন।
মৃত্যুকালে আলহাজ্ব অ্যাডভোকেট মোসলেম উদ্দিনের বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি আজ ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিন ছেলে, দুই মেয়ে, স্ত্রীসহ বহু আত্মীয়-স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। তিনি এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট সহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে অগ্রণী ভূমিকা অগ্রণী ভূমিকা পালন করে গেছেন।
মরহুমের জানাজার নামাজ আগামীকাল রবিবার (৩ মে) তিন দফায় অনুষ্ঠিত হবে। প্রথম জানাজা সকাল ১০টায়
ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতি প্রাঙ্গণে, দ্বিতীয় জানাজা দুপুর ৩টায় ফুলবাড়ীয়া সরকারি হাইস্কুল মাঠে এবং তৃতীয় জানাজা বিকেল ৫ টায় আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিন এতিমখানা মাঠে অনুষ্ঠিত হবে।

শনিবার, ০২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

আপনার মতামত লিখুন