গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শেরপুরে ১১ দলীয় জোটের বিক্ষোভ
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শেরপুরে বিক্ষোভ মিছিল করেছে ১১ দলীয় জোট। রোববার (১২ এপ্রিল) বিকেল শহরের খোয়ারপাড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে থানার মোড়ে এসে শেষ হয়।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ।সমাবেশে শেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাফিজুর রহমান সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সহকারী সেক্রেটারি মু. গোলাম কিবরিয়া ভিপি, জেলা কর্মপরিষদ সদস্য জাকারিয়া মো. আব্দুল বাতেন, শেরপুর-৩ আসনের জামায়াত নেতা মো. মাসুদুর রহমানসহ প্রমুখ।