শেরপুর     রোববার, ১২ এপ্রিল ২০২৬
 ‍SherpurTimes24

ট্রান্সফরমার চুরি, অন্ধকারে ৩০০ পরিবার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রহমতগঞ্জ মাজার এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩০০টি পরিবার বিদ্যুৎবিহীন হয়ে চরম দুর্ভোগে পড়েছে।জানা যায়, গভীর রাতে দুর্বৃত্তরা মাজার সংলগ্ন এলাকার ট্রান্সফরমারটি খুলে এর গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ নিয়ে যায়। সকালে বিদ্যুৎ না থাকায় এলাকাবাসী বিষয়টি টের পান। হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও দৈনন্দিন কাজকর্মে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়েছে।এলাকাবাসীর অভিযোগ, এত বড় একটি ট্রান্সফরমার কীভাবে চুরি হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে। নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকির অভাবকেই দায়ী করছেন তারা।এলাকার বাসিন্দা রবিন মিয়া বলেন, ‘মেইন রোডের পাশ থেকে এভাবে ট্রান্সফরমার চুরি হওয়া খুবই দুঃখজনক। আমরা প্রায় ৩০০ পরিবার এখন বিদ্যুৎহীন। দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের দাবি জানাচ্ছি।’এ বিষয়ে আবাসিক প্রকৌশলী ও উপবিভাগীয় প্রকৌশলী হামজা ইমাম বলেন, ‘নতুন ট্রান্সফরমার প্রতিস্থাপনের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাম্প্রতিক সময়ে এ ধরনের চুরি বেড়েছে। এলাকাবাসীর সচেতনতা ও পুলিশি তৎপরতা আরও বাড়ানো প্রয়োজন।’ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, ‘ট্রান্সফরমার চুরির বিষয়টি আমরা জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে।’

ট্রান্সফরমার চুরি, অন্ধকারে ৩০০ পরিবার