শেরপুর-৩ আসনে ভোট গণনা চলছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত থাকা শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা। এর আগে, সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। তবে, বেলা ৩টার দিকে নানা অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দেয় জামায়াতের প্রার্থী। এদিকে, শ্রীবরদী সরকারি কলেজ মাঠে বিশৃঙ্খলা ঠেকাতে গিয়ে ইটপাটকেলের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।[TECHTARANGA-POST:208]আসনটিতে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল, জামায়াতের মাসুদুর রহমান এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মাকসবাদী)'র প্রার্থী মিজানুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করেন। দুই উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত আসনটিতে ১২৮টি ভোটকেন্দ্র এবং ৭৫১টি ভোট কক্ষে ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে গত ১২ ফেব্রুয়ারি এ আসনের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।