দেশের বাজারে এক্স৬ডি মডেলের ফাইভ-জি স্মার্টফোন উন্মোচন চীনের স্মার্টফোন ব্র্যান্ড অনার। প্রযুক্তিপ্রেমীদের সাশ্রয়ী মূল্যে দ্রুতগতির ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এক্স সিরিজের এই প্রথম ফাইভ-জি সমর্থিত ফোনটি উন্মোচন করা হয়েছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।দেশের বাজারে বর্তমানে এই আধুনিক স্মার্টফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ৯৯৯ টাকা। দীর্ঘক্ষণ ব্যবহারের নিশ্চয়তা দিতে ডিভাইসটিতে রয়েছে ৫২৬০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ক্ষমতার শক্তিশালী ব্যাটারি। টানা চার বছর ব্যবহারের পরও যেন ব্যাটারির সক্ষমতা অটুট থাকে, সে জন্য এতে ব্যবহার করা হয়েছে বিশেষ অ্যান্টি-এজিং প্রযুক্তি।৫-জি নেটওয়ার্কে নিরবচ্ছিন্ন ভিডিও স্ট্রিমিং এবং হাই-স্পিড ব্রাউজিং নিশ্চিত করতে ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর যুক্ত করা হয়েছে। ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সমৃদ্ধ এই ফোনে র্যাম টার্বো প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়ালি ৮ জিবি পর্যন্ত র্যাম ব্যবহারের সুবিধা পাওয়া যাবে। এছাড়া বাড়তি মেমোরির প্রয়োজনে গ্রাহকরা ১ টেরাবাইট পর্যন্ত মাইক্রো এসডি কার্ড ব্যবহারের জন্য আলাদা স্লট পাবেন।নিখুঁত ছবি তোলার জন্য এতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ক্লিয়ার মেইন ক্যামেরা। হ্যান্ডসেটটি চলবে অ্যানড্রয়েড ১৬-এর ওপর ভিত্তি করে তৈরি ম্যাজিক ওএস ১০ অপারেটিং সিস্টেমে। এই নতুন ফোনটি নিয়ে অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও বলেন, “এই ফোনের মাধ্যমে দেশের সাধারণ মানুষের কাছে ফাইভ-জি প্রযুক্তি আরও সহজলভ্য করতে চাই আমরা। একই সঙ্গে দীর্ঘস্থায়ী ব্যাটারির সুবিধা যুক্ত করা হয়েছে, যাতে ব্যবহারকারীরা দীর্ঘ সময় নির্বিঘ্নে আধুনিক প্রযুক্তির সুবিধা নিতে পারেন।”ওশান সায়ান এবং মিডনাইট ব্ল্যাক—এই আকর্ষণীয় দুই রঙে ফোনটি এখন দেশের সব অনুমোদিত অনার বিক্রয়কেন্দ্রে পাওয়া যাচ্ছে বলে।