‍SherpurTimes24

ময়মনসিংহে অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অটোরিকশা মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে আরও একজন। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ কিশোরগঞ্জ সড়কের মাইজবাগ গুরুস্তান মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে। ইশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাম প্রসাদ পাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।নিহতরা হলেন উপজেলার রাজিবপুর ইউনিয়নের জহির উদ্দিনের ছেলে হাজির উদ্দিন (৬৫), মাইজবাগ এলাকার আব্দুল আলিমরের ছেলে জাহিদ (১৮)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রীবাহী অটোরিকশা ঈশ্বরগঞ্জ থেকে নান্দাইলের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ময়মনসিংহ কিশোরগঞ্জ সড়কের মাইজবাগ গুরুস্তান মাদ্রাসা এলাকায় যেতেই বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দুটি গাড়ি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী জাহিদ ও অটোরিকশার যাত্রী হাজির উদ্দিন মারা যান।এ ঘটনায় গুরুতর আহত হয় আরও একজন। তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।ইশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাম প্রসাদ পাল বলেন, সড়ক দুর্ঘটনার খবর সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম বলেন, অটোরিকশা মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। সড়কের দুই পাশে কিছুটা যানজট লেগেছে। যানজট ছাড়াতে পুলিশ কাজ করছে।

ময়মনসিংহে অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ২