শেরপুর     বুধবার, ০৬ মে ২০২৬
 ‍SherpurTimes24

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন নেসা মারা গেছেন

ছবি: প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন নেসা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (৬ মে) ভোর ৫টা ৩৮ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

১৯৪৪ সালে ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজহিতৈষী প্রয়াত মো. জাফর আলী সরকারের স্ত্রী বেগম জেবুন নেসা একজন নিবেদিতপ্রাণ শিক্ষিকা ছিলেন। উল্লেখ্য, গতবছর ২০২৫ সালের ১৫ নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মৃত্যুকালে ২ ছেলে, ২ মেয়ে, নাতি নাতনি ও ছাত্র ছাত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন তিনি। বুধবার বাদ আসর ময়মনসিংহ ঈদগাহ ময়দানে তার নামাজে জানাজা শেষে ময়মনসিংহের গুলকি বাড়িতে স্বামীর করবের পাশে তাকে দাফন করা হবে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বুধবার, ০৬ মে ২০২৬

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন নেসা মারা গেছেন

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন নেসা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (৬ মে) ভোর ৫টা ৩৮ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

১৯৪৪ সালে ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজহিতৈষী প্রয়াত মো. জাফর আলী সরকারের স্ত্রী বেগম জেবুন নেসা একজন নিবেদিতপ্রাণ শিক্ষিকা ছিলেন। উল্লেখ্য, গতবছর ২০২৫ সালের ১৫ নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মৃত্যুকালে ২ ছেলে, ২ মেয়ে, নাতি নাতনি ও ছাত্র ছাত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন তিনি। বুধবার বাদ আসর ময়মনসিংহ ঈদগাহ ময়দানে তার নামাজে জানাজা শেষে ময়মনসিংহের গুলকি বাড়িতে স্বামীর করবের পাশে তাকে দাফন করা হবে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত