শেরপুর     শনিবার, ০৮ আগস্ট ২০২৬
 ‍SherpurTimes24

শেরপুরে অগ্রণী ব্যাংকের আর্থিক সাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি

আর্থিক সাক্ষরতা সূচিত হোক, নিরাপদ ক্যাশলেস লেনদেন এই প্রতিপাদ্যকে সামনে রেখে অগ্রণী ব্যাংক পিএলসি-এর শেরপুর শাখায় আর্থিক সাক্ষরতা কর্মসূচি পালিত হয়েছে। ২৩ জুন মঙ্গলবার বিকেলে শহরের খরমপুরস্থ অগ্রণী ব্যাংক শেরপুর শাখা কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ব্যাংকিং সেবায় আর্থিক সচেতনতা বৃদ্ধি, নিরাপদ ডিজিটাল লেনদেন এবং ক্যাশলেস অর্থনীতির প্রসারে গ্রাহকদের উদ্বুদ্ধ করা হয়।

অগ্রণী ব্যাংক পিএলসি শেরপুর শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক শেরপুর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো. জয়নাল আবেদীন।

এসময় বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে নিরাপদ ও ঝুঁকিমুক্ত আর্থিক লেনদেন নিশ্চিত করতে আর্থিক সাক্ষরতার বিকল্প নেই। এ ধরনের কর্মসূচি সাধারণ গ্রাহকদের ব্যাংকিং জ্ঞান ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় অন্যান্যের মধ্যে অগ্রণী ব্যাংক তিনআনী বাজার শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখা ব্যবস্থাপক শরীফ হাসান সরকার, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. উজ্জল মিয়া বক্তব্য রাখেন। 

এছাড়াও অনুষ্ঠানে ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

শেরপুরে অগ্রণী ব্যাংকের আর্থিক সাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

আর্থিক সাক্ষরতা সূচিত হোক, নিরাপদ ক্যাশলেস লেনদেন এই প্রতিপাদ্যকে সামনে রেখে অগ্রণী ব্যাংক পিএলসি-এর শেরপুর শাখায় আর্থিক সাক্ষরতা কর্মসূচি পালিত হয়েছে। ২৩ জুন মঙ্গলবার বিকেলে শহরের খরমপুরস্থ অগ্রণী ব্যাংক শেরপুর শাখা কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ব্যাংকিং সেবায় আর্থিক সচেতনতা বৃদ্ধি, নিরাপদ ডিজিটাল লেনদেন এবং ক্যাশলেস অর্থনীতির প্রসারে গ্রাহকদের উদ্বুদ্ধ করা হয়।

অগ্রণী ব্যাংক পিএলসি শেরপুর শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক শেরপুর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো. জয়নাল আবেদীন।

এসময় বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে নিরাপদ ও ঝুঁকিমুক্ত আর্থিক লেনদেন নিশ্চিত করতে আর্থিক সাক্ষরতার বিকল্প নেই। এ ধরনের কর্মসূচি সাধারণ গ্রাহকদের ব্যাংকিং জ্ঞান ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় অন্যান্যের মধ্যে অগ্রণী ব্যাংক তিনআনী বাজার শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখা ব্যবস্থাপক শরীফ হাসান সরকার, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. উজ্জল মিয়া বক্তব্য রাখেন। 

এছাড়াও অনুষ্ঠানে ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত