শেরপুরের শ্রীবরদীতে একটি মৎস্য খামারের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের তরমুজপাড়া গ্রামে অবস্থিত একটি বেসরকারি ডেইরি অ্যান্ড ফিশারিজ খামারে ঘটেছে।
খামার সংশ্লিষ্টরা জানান, প্রায় ১০ একর জমির ওপর গড়ে ওঠা খামারটির ১০টি পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হয়। মঙ্গলবার সকালে নিয়মিত খাদ্য দিতে গিয়ে কেয়ারটেকার মকবুল হোসেন দুটি পুকুরে বিপুল পরিমাণ মৃত মাছ ভাসতে দেখেন। তার ধারণা, রাতের আঁধারে কেউ পুকুরে বিষ প্রয়োগ করেছে।
খামারের দায়িত্বে থাকা চিকিৎসক মোশারফ হোসেন বলেন, আক্রান্ত দুটি পুকুরে রুই, কাতল, সিলভার কার্প ও তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির মাছ ছিল। বিষক্রিয়ার কারণে মাছ মারা যাওয়ায় কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
খামারের কর্ণধার এবিএম কাইয়ুম জানান, বিষয়টি ইতোমধ্যে থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
শ্রীবরদী থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোরশেদ আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পুকুরের পানি নমুনা সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার, ০৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন