শেরপুর     বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
 ‍SherpurTimes24

ঝিনাইগাতির মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহযোগিতা

ছবি: প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতির মেধাবী শিক্ষার্থী মরিয়ম আক্তার। মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করার স্বপ্ন নিয়ে এগিয়ে চলছে। দারিদ্র্যের সীমাবদ্ধতা সত্ত্বেও সে সরকারি কলেজ অব নার্সিং, শেরে বাংলা নগরে ভর্তির সুযোগ অর্জন করে। তবে আর্থিক সংকটে ভর্তির পথ বাধাগ্রস্ত হচ্ছিল। 

এ সময় তার স্বপ্ন পুরণে পাশে থেকে আর্থিক সহযোগিতা দিয়েছে শেরপুর জেলা পরিষদ । বুধবার (৬ মে) জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মরিয়মের হাতে দশ হাজার টাকার শিক্ষা বৃত্তির চেক তুলে দেওয়া হয়। এ সময় জেলা পরিষদ প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশ,প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় সহ পরিষদের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিতি ছিলেন।

এ সহায়তায় আবেগাপ্লুত মরিয়ম ও  তার পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

ঝিনাইগাতির মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহযোগিতা

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

শেরপুরের ঝিনাইগাতির মেধাবী শিক্ষার্থী মরিয়ম আক্তার। মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করার স্বপ্ন নিয়ে এগিয়ে চলছে। দারিদ্র্যের সীমাবদ্ধতা সত্ত্বেও সে সরকারি কলেজ অব নার্সিং, শেরে বাংলা নগরে ভর্তির সুযোগ অর্জন করে। তবে আর্থিক সংকটে ভর্তির পথ বাধাগ্রস্ত হচ্ছিল। 

এ সময় তার স্বপ্ন পুরণে পাশে থেকে আর্থিক সহযোগিতা দিয়েছে শেরপুর জেলা পরিষদ । বুধবার (৬ মে) জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মরিয়মের হাতে দশ হাজার টাকার শিক্ষা বৃত্তির চেক তুলে দেওয়া হয়। এ সময় জেলা পরিষদ প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশ,প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় সহ পরিষদের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিতি ছিলেন।

এ সহায়তায় আবেগাপ্লুত মরিয়ম ও  তার পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত