শেরপুর     বুধবার, ১৩ মে ২০২৬
 ‍SherpurTimes24

বিয়ে করলেন সাদিক কায়েম, কনে চিকিৎসক

বিয়ে করলেন সাদিক কায়েম, কনে চিকিৎসক
সংগৃহিত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েমের বিয়ে সম্পন্ন হয়েছে।  কনে আনিকা ফারদীন ফরায়েজি পেশায় চিকিৎসক এবং বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। তার বাবা আয়ুব আলী ফরায়েজি রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান ও প্রবাসীবাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান।

বুধবার (১৩ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে সাদিক-আনিকার বিয়ে পড়ানো হয়। অনুষ্ঠানে অংশ নিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, ডাকসুর নেতাকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। 

বিয়ে পড়ানোর আনুষ্ঠানিকতা শেষে শফিকুর রহমানের নেতৃত্বে সাদিক কায়েম ও তার সহপাঠীরা শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন। এসময় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। 

আজ বুধবার সন্ধ্যা ৭টার পর রাজধানীর শাহবাগে একটি কনভেনশন হলে বিয়ের মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বুধবার, ১৩ মে ২০২৬

বিয়ে করলেন সাদিক কায়েম, কনে চিকিৎসক

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েমের বিয়ে সম্পন্ন হয়েছে।  কনে আনিকা ফারদীন ফরায়েজি পেশায় চিকিৎসক এবং বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। তার বাবা আয়ুব আলী ফরায়েজি রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান ও প্রবাসীবাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান।

বুধবার (১৩ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে সাদিক-আনিকার বিয়ে পড়ানো হয়। অনুষ্ঠানে অংশ নিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, ডাকসুর নেতাকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। 

বিয়ে পড়ানোর আনুষ্ঠানিকতা শেষে শফিকুর রহমানের নেতৃত্বে সাদিক কায়েম ও তার সহপাঠীরা শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন। এসময় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। 

আজ বুধবার সন্ধ্যা ৭টার পর রাজধানীর শাহবাগে একটি কনভেনশন হলে বিয়ের মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত